spot_img

ব্যক্তিগত কারণে এসেক্স ছাড়লেন তামিম

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম , ১১ জুলাই, ২০১৭ ।

 

 

 

 

 

এসেক্সের হয়ে কাউন্টি ক্রিকেট খেলতে ইংল্যান্ড গিয়েছিলেন জাতীয় দলের সেরা ওপেনার তামিম ইকবাল। শনিবার তিনি ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছেড়ে রোববার একটি ম্যাচও খেলেন সেখানে।
কিন্তু তিনি হঠাৎ করেই ফিরে আসছেন দেশে। মঙ্গলবার নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে কাউন্টি দল এসেক্স জানায়, ব্যক্তিগত কারণে এই মুহূর্ত থেকেই আর দলের সঙ্গে নেই তামিম। এই সময়ে তামিমের ‘প্রাইভেসি’ রক্ষা করতেও অনুরোধ জানানো হয়েছে কাউন্টি দলটির বার্তায়।
অবশ্য ব্যক্তিগত কারণটা কী সেটি উল্লেখ করেনি এসেক্স। ৮ ম্যাচের জন্য এসেক্সের হয়ে চুক্তিবদ্ধ হয়েছিলেন তামিম। তবে ব্যক্তিগত সমস্যা মিটিয়ে ফের ক্লাবটির সঙ্গে যোগ দেবেন কি না সেটি জানায় ইংলিশ দলটি।

রোববার কেন্টের বিপক্ষে এসেক্সের জার্সিতে অভিষেক হয় তামিমের। তবে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি তিনি। অ্যাডাম মিলনের বলে ছক্কা মারার পরের বলেই আউট হয়ে সাজঘরে ফেরেন তামিম। অ্যাসেক্স-অভিষেকে ৭ বলে ৭ রান করেন বাংলাদেশ জাতীয় দলের ওপেনার।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ