spot_img

আইএস নেতা বাগদাদি নিহত!

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম , ১১ জুলাই, ২০১৭ ।

 

 

 

 

সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট যোদ্ধাদের উদ্ধৃতি দিয়ে আল-সুমারিয়া টিভি চ্যানেল মঙ্গলবার জানিয়েছে, আইএস নেতা আবু বকর আল-বাগদাদি নিহত হয়েছেন।

টিভি চ্যানেলটি ইরাকের নিনেভেহ প্রদেশের একটি সূত্রের বরাত দিয়ে এ খবর জানায়।

খবরে বলা হয়, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রনালয় জুনে দাবি করে, সিরিয়ার রাক্কা শহরে আইএস কমান্ডারদের একটি সভায় তাদের বিমান হামলায় বাগদাদি নিহত হয়ে থাকতে পারেন। তবে ওয়াশিংটন বলেছে, বাগদাদির মৃত্যুর খবর নিশ্চিত করতে পারবে না তারা। তখন পশ্চিমা ও ইরাকি কর্মকর্তারা রাশিয়ার এই দাবি নিয়ে সংশয় প্রকাশ করেন।

রয়টার্সের খবরে বলা হয়, রয়টার্স নিজস্বভাবে এই মৃত্যুর খবর নিশ্চিত করতে পারছে না। তবে সিরিয়া ও ইরাকের পরিস্থিতি পর্যবেক্ষণকারী সংস্থা অবজারভেটরির পরিচালক রামি আবদুল রহমান বলেছেন, ‘আমাদের কাছে দেইর আল-জোর এলাকার আইএস’র প্রথম সারির এক নেতা সহ একাধিক নেতাদের কাছ থেকে প্রাপ্ত তথ্য রয়েছে যে, বাগদাদি নিহত।’

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ