spot_img

হবিগঞ্জে টিপু হত্যা মামলায় ৮ জনের মৃত্যুদণ্ড

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৩ আগষ্ট, ২০১৭ ।

সরকারের একটি গুরুত্বপূর্ণ মন্ত্রনালয়ে কর্মরত এক উপ-সচিব এবং আমেরিকা বাংলাদেশ হাই কমিশনের ফাস্ট সেক্রেটারী আপন ছোট ভাই রেদোয়ান মহসীন ওরফে টিপুকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করার চাঞ্চল্যকর এই মামলার রায়ে প্রধান আসামী সুধাংশু সুত্রধর ও তার ভাই সুভাষ সুত্রধরসহ ৮ জনকে মৃত্যুদন্ডে দন্ডিত এবং ১১ জনকে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করেছে আদালত।

মৃত্যুদন্ড প্রাপ্তরা অন্য ৬ জন হলেন, জেলার মাধবপুর উপজেলাধীন মনতলা গ্রামের বাসিন্দা এরশাদ আলী, আব্দুল মালেক ওরফে মালু, আতাউর রহমান, আবুল কাশেম, আবু লাল ও মোশারফ মিয়া। এছাড়া যাবজ্জীবন দন্ডপ্রাপ্তরা হলেন, হরমুজ মিয়া, মোস্তাক মিয়া, জানু মিয়া, সানু ভূইয়া, জাবেদ মিয়া, জহির মিয়া, বকুল মিয়া, আমির হোসেন, দুলাল মিয়া, ছায়েদ মিয়া ও কামাল মিয়া। অন্যদিকে সংশ্লিস্ট মামলায় আসামী হিসেবে অভিযুক্ত ৩ জনের অপরাধ প্রমানিত না হওয়ায় তাদেরকে খালাস দিয়েছে আদালত। খালাসপ্রাপ্তরা হলেন, শাহ নুরুল গণি, আবু মিয়া ও আব্দুল মজিদ। বুধবার দুপুরে এক জনাকীর্ণ আদালতে ওই রায় ঘোষনা করেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, একই গ্রামের ব্যবসায়ী রিদওয়ানুল মহসীন টিপুর সাথে সুধাংশু সেনের জমির পানি নিষ্কাশন ও সীমানা নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে তাদের বিভিন্ন সময় ঝগড়া বিবাদ হয়। উক্ত বিরোধকে কেন্দ্র করে ২০১১ সালের ৭ জানুয়ারি গভীর রাতে আসামিরা তার বাড়িতে হামলা চালায়। খুনিরা টিপুকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে। এ সময় তারা বাড়ির অন্যান্য সদস্যদের মারপিট করে স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় নিহত টিপুর স্ত্রী হাসিনা আক্তার বেবি বাদী হয়ে ৯ জানুয়ারি মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় তদন্ত শেষে পুলিশ ২৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়। রাষ্ট্রপক্ষে মোট ১৮ জনের সাক্ষ্যগ্রহণ, জেরা ও রেকর্ড পর্যালোচনার পর বিচারক উল্লেখিত দণ্ডাদেশ দেন। এছাড়া মামলার ৩ জন আসামিকে বেকসুর খালাস দেয়া হয়।

মামলা চলাকালে আসামি হিমাংশু মারা যায়। রায় ঘোষণাকালে আদালতে আসামি সুধাংশু সেন, তার ভাই সুভাষ সেন, আব্দুল মালেক ওরফে মালু, আবু ছায়েদ ও খালাস প্রাপ্ত নূরুল গণি শাহ ওরফে ফেরদৌস উপস্থিত ছিলেন। বাকি আসামিরা পলাতক রয়েছেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন মামলার বিশেষ পাবলিক প্রসিকিউটর মো. লুত্ফুর রহমান।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ