ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৩ আগষ্ট, ২০১৭ ।

কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাকের দাফন সম্পন্ন হয়েছে রাজধানীর বনানী বুদ্ধিজীবী কবরস্থানে। নায়কের মেজ ছেলে রওশন হোসেন বাপ্পি না পৌছানোয় গতকাল দাফন স্থগিত করা হয়েছিল।
বুধবার সকাল সোয়া ১০টা ২০ মিনিটে বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
রাজ্জাককে যখন কবরে শোয়ানো হয় তখন তিন ছেলে বাপ্পারাজ, বাপ্পি ও সম্রাট, আত্মীয়-বন্ধু আর চলচ্চিত্র অঙ্গনের কলা-কুশলীরা উপস্থিত ছিলেন।
রাজ্জাককে যখন কবরে শোয়ানো হয় তখন তিন ছেলে বাপ্পারাজ, বাপ্পি ও সম্রাট, আত্মীয়-বন্ধু আর চলচ্চিত্র অঙ্গনের কলা-কুশলীরা উপস্থিত ছিলেন।
গতকাল এফডিসি ও কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন শেষে নায়করাজের মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে গুলশানের আজাদ মসজিদে। সেখানে বাদ যোহর জানাজা সম্পন্ন হয়। এরপর আসরের পর বনানী বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে জানানো হয়েছিল।
নায়কের মেজ ছেলে রওশন হোসেন বাপ্পি কানাডা থেকে দেশে পৌছানোর কথা ছিল, তবে বাপ্পি না পৌছতে পারায় বিকালে দাফন স্থগিত করা হয়।
বুধবার তার ছেলে কানাডা থেকে দেশে ফেরার পর সকাল ১০টা ২০ মিনিটে বনানী কবরস্থানে রাজ্জাকের দাফন সম্পন্ন হয়।
রাজধানীর ইউনাইটেড হাসপাতালে সোমবার সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজ্জাক।


























