spot_img

ভারতে আবারো ট্রেন দূর্ঘটনা, আহত ৭৪

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৩ আগষ্ট, ২০১৭ ।

ভারতের উত্তরপ্রদেশে আবারো ট্রেন দুর্ঘটনা ঘটেছে। লাইনচ্যুত আজমগড় থেকে দিল্লিগামী ১২২২৫ কৈফিয়ত এক্সপ্রেসের ৮টি কামরা। এখনও পর্যন্ত ৭৪ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

মঙ্গলবার রাত ২.৪০ নাগাদ কানপুরের কাধে পাটা ও আচলদা স্টেশনের মাঝে গেট নং ১৪-র কাছে রেল লাইনের উপর দাঁড়িয়ে থাকা ডাম্পারকে ধাক্কা মারার ফলেই লাইনচ্যুত হয়েছে ট্রেনটি। রেলের কাজের জন্যই বালি নিয়ে আসছিল ডাম্পারটি। তবে দুর্ঘটনার জেরে এখনও পর্যন্ত কোনও যাত্রীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।ঘটনাস্থলে হাজির হয়েছে জাতীয় বির্পযয় মোকাবিলা বাহিনী। আহত ৭৪ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। যার মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ট্রেন দুর্ঘটনার জন্য কানপুর-টুণ্ডলাগামী সব লোকাল ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে এবং ৭টি ট্রেনের রুটও পরিবর্তন করে দেওয়া হয়েছে বলে রেল সূত্রে খবর। উত্তর রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, জখমদের নিয়ে আসতে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনার পরই রেলমন্ত্রী সুরেশ প্রভু ট্যুইট করে জানান, দুর্ঘটনাস্থলে রেলের পদস্থ আধিকারিকদের যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি ব্যক্তিগতভাবে উদ্ধারকাজের তদারকি করছেন বলেও জানিয়েছেন।

রেল দুর্ঘটনায় ইতিমধ্যেই দুঃখপ্রকাশ করে ট্যুইট করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উল্লেখ্য, গত শনিবারই উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের কাছে বড়সড় দুর্ঘটনা ঘটে। উৎকল এক্সপ্রেসের ১৪টি কামরা লাইনচ্যুত হয়। দুর্ঘটনার জেরে মারা যান প্রায় ২৩ জন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ