spot_img

সিরিয়ায় মার্কিন বিমান হামলায় হত ৪২ জন

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২২ আগষ্ট, ২০১৭ ।

সিরিয়ার রাক্কা শহরে মার্কিন বিমান হামলায় মৃত্যু হল কমপক্ষে ৪২ জন সাধারণ মানুষের। সোমবার আইএস জঙ্গি খতমের লক্ষ্যে রাক্কার উপর বিমান হামলা চালায় আমেরিকা। তাতেই মৃত্যু হয়েছে ৪২ জনের।

সিরিয়ার মানবাধিকার কমিশনের সূত্রে খবর, বিমানহানায় ৪২ জনের মধ্যে ১৯ জন শিশু এবং কিশোর রয়েছে। বিমানহানায় গুঁড়িয়ে গিয়েছে বহু আবাসন। আইএস জঙ্গি দমনের লক্ষ্যে রবিবার থেকেই রাক্কার উপর টানা বিমানহানা চালাচ্ছে আমেরিকা।

রবিবার কুর্দিশ অফিসারের নেতৃত্বাধীন সিরিয়ার গণতান্ত্রিক বাহিনী বা এসডিএফ রাক্কার পাঁচটি এলাকায় তল্লাশি চলিয়ে ৩৫ জন জঙ্গিকে নিকেশ করে। সোমবার যৌথবাহিনী বিবৃতি দিয়ে জানায়, রাক্কা এবং সংলগ্ন এলাকায় আইএস ঘাঁটি ভাঙার লক্ষ্যে মোট ৩৫টি বিমানহানা চালানো হয়েছে। তার মধ্যে ২১টি শুধু রাক্কায় হয়েছে। বিমান হামলায় নষ্ট হয়ে গিয়েছে আইএসের ২২টি রণস্থল, দুটি স্বয়ংক্রিয় গাড়ি রাখার জায়গা, প্রচুর আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক। আইএসের নিয়ন্ত্রিত ৯টি তেলের খনি, তিনটি তেল কোম্পানি সহ প্রচুর সম্পত্তিও ধ্বংস করা সম্ভব হয়েছে বিমান হামলায় বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনী।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ