spot_img

লংগদুর হামলার ঘটনা তদন্তে কমিশন গঠনে রুল

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২১ আগষ্ট, ২০১৭ ।

রাঙামাটির লংগদুতে সম্প্রতি হামলার ঘটনা তদন্তে কমিশন গঠনের বিষয়ে রুল দিয়েছে হাইকোর্ট।

আজ সোমবার এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

একইসঙ্গে এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের বিষয়ও রুলে জানতে চাওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব, আইনসচিব, স্বরাষ্ট্রসচিব, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও পুলিশের মহাপরিদর্শককে আট সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

কমিশন গঠনের বিষয়ে অগ্রগতি আগামী তিন মাসের মধ্যে জানাতে বলা হয়েছে। পরবর্তী শুনানীর তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ নভেম্বর ।

সুপ্রিম কোটের আইনজীবী নিকোলাস চাকমাসহ ৯ জন লংগদু’র ঘটনার বিচার বিভাগীয় তদন্ত ও ক্ষতিপূরণ চেয়ে ১৭ আগস্ট এই রিট দায়ের করেন।

গত ২ জুন দিঘিনালা এলাকায় নয়ন নামে স্থানীয় একজন রাজনীতিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে অনেক ঘর-বাড়ীতে হামলার ঘটনা ঘটে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ