জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ,
জনতারআদালত.কম । ২০ আগষ্ট, ২০১৭ ।

ঈদুল আযহা সামনে রেখে চালক ও হেলপারদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন নিাইদহের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। তিনি বলেন সয়ের চেয়ে সব সময় জীবনের মুল্য বেশি। দুর্ঘটনার কারণে আপনাদের পরিবার পরিজন অসহায় হয়ে পড়তে পারে। সেই দিক বিবেচনা করেই আপনাদের আরো সতর্ক হতে হবে। কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের জন্য কান্না বয়ে আনে।
পুৃলিশ সুপার রোববার বিকালে সড়ক দুর্ঘটনা রোধকল্পে সচেতনতা বাড়াতে ঝিনাইদহ পরিবহন সেক্টরের চালক ও হেলপারদের প্রশিক্ষণ কর্মশালায় এ কথা বলেন। জেলা পুলিশের আয়োজনে বাস-মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি রোকনুজ্জামান রানুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর সভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, জেলা বিআরটিএ’র সহকারী পরিচালক বিলাস সরকার, ট্রাফিক ইন্সপেক্টর কৃষ্ণপদ সরকার, সার্জেন্ট অফিসার (টিএসআই) বুলবুল ও নাজমুল। কর্মশালায় বাস, ট্রাক শ্রমিক নেতা ও চালকরা বক্তব্য রাখেন। পরে ট্রাফিক পুলিশেরে পক্ষ থেকে সড়ক দুর্ঘটনা রোধে চালক ও হেলপারদের করনীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।


























