spot_img

বন্যা দুর্গতদের মাঝে বকশিগঞ্জ আওয়ামী লীগের ত্রাণ বিতরণ

রবিউল হাসান লায়ন, জামালপুর,

জনতারআদালত.কম । ২০ আগষ্ট, ২০১৭ ।

জামালপুরের দেওয়ানগঞ্জ ও বকশিগঞ্জ উপজেলার ১০ হাজার বন্যা দুর্গত পরিবারের মাঝে আজ ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বকশিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। বকশিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুর মোহাম্মদের অর্থায়নে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ করেন বকশিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, সহ-সভাপতি ইসমাইল হোসেন বাবুল তালুকদার, সহ-সভাপতি জয়নাল আবেদীন, যুগ্নসম্পাদক জালাল উদ্দিন জালাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মোকারেছ খোকন, আইন বিষয়ক সম্পাদক সফিকুল ইসলাম সফিক, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল হান্নান।

উপজেলা আওয়ামী লীগের নেতা সাখাওয়াত হোসেন, আবুল কালাম আজাদ, মনিরুজ্জামান হিটলার, মোঃ নজরুল ইসলাম, মনিরুজ্জামান মনির, ফরহাদ হোসেন। উপজেলা যুবলীগের নেতা মোঃ মারুফ সিদ্দিকী, আক্রামূল ইসলাম মাজু, ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম জুমান তালুকদার, সম্পাদক হাসানুজ্জামান সজীব, কে.ইউ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ ফরহাদ হোসেন।

ছাত্রলীগ নেতা মোঃ সজল, বেলাল হোসেন প্রমূখ। এছাড়াও চুকাইবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান সেলিম খান, বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী নেতা মোঃ শাকিরুজ্জামান রাখাল, জেলা পরিষদের সংরক্ষিত সদস্য মরিয়ম আক্তার শিল্পী এ সময় উপস্থিত ছিলেন।

বানভাসী মানুষের দুর্ভোগ শেষ না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার ঘোষণা দেন বকশিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ