spot_img

দেশীয় প্রযুক্তিতে সবথেকে আধুনিক যুদ্ধবিমান তৈরির তোড়জোড়

ডেস্ক রিপোর্ট,  জনতারআদালত.কম । ১৯ আগষ্ট, ২০১৭ ।

আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বিমানবাহিনীকে আরও শক্তিশালী করার উদ্যোগ বাংলাদেশ সরকারের। শত্রুদমনে আগামীদিনে যুদ্ধবিমান তৈরি করবে বাংলাদেশ। বিমানবাহিনীর সদস্যদের উদ্দেশে বাংলাদেশ সরকার জানিয়েছে, ‘আপনারা আকাশসীমার অতন্দ্র প্রহরী, আর প্রাকৃতিক দুর্যোগে জনগণের বন্ধু হয়ে উঠুন।’

যদিও এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বিমানবাহিনীকে আরও আধুনিক, কৌশলগত দিক দিয়ে সুদৃঢ়, শক্তিশালী ও কার্যকর একটি বাহিনী হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। আওয়ামী লীগ সরকার সব সময়ই বিমানবাহিনীর সদস্যদের কল্যাণ ও এ বাহিনীর উন্নয়নকে বিশেষ গুরুত্ব দিয়েছে।

প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, ফোর্সেস গোল-২০৩০ এর আওতায় সরকার সেনা, নৌ ও বিমানবাহিনীর উন্নয়নে কাজ করে যাচ্ছে। আগামিদিনে তা আরও করবে।  আর সেই লক্ষ্যেই আগামী দিনে বাংলাদেশ দেশীয় প্রযুক্তিতে আধুনিক যুদ্ধবিমান তৈরি করবে।  আর এই লক্ষ্যে দেশের ইঞ্জিনিয়াররা ইতিমধ্যে সেই কাজ শুরু করে দিয়েছেন বলে জানা গিয়েছে।

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ