spot_img

ভ্রাম্যমাণ আদালত চলবে ১০ অক্টোবর পর্যন্ত

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১৬ আগষ্ট, ২০১৭ ।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকে অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের স্থগিতাদেশ ফের বাড়িয়ে আগামী ১০ অক্টোবর পর্যন্ত বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বুধবার রাষ্ট্রপক্ষের করা সময় আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ছয় বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ বুধবার এ আদেশ দেন।

এর ফলে এই সময় পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় আইনগত কোনও বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, আর রিট আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার হাসান এম এস আজিম।

এর আগে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় দুই সপ্তাহের জন্য স্থগিত করে গত ১ আগস্ট আদেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

গত ১১ মে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করেন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিধানসহ সংশ্লিষ্ট আইনের কয়েকটি ধারার বৈধতা চ্যালেঞ্জ করে করা পৃথক তিনটি রিটের শুনানি নিয়ে হাইকোর্ট এই রায় দেন।

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ