রবিউল হাসান লায়ন, জামালপুর ,
জনতারআদালত.কম । ১৬ আগষ্ট, ২০১৭ ।

জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের অাটবাড়িয়া গ্রামের কৃষক অাজিবর মোল্লা এবং মেলান্দহ পৌর এলাকার নাগেরপাড় গ্রামের জিল্লুর রহমান, তেতুলিয়া দক্ষিণ পাড়ার বাদশা মিয়ার ছেলে লাল মিয়া (৩৫) ও নলবাড়িয়া গ্রামের মো: সজিবসহ চারজন বুধবার সকাল ১১টা নাগাদ বানের পানিতে ডুবে নিখোঁজ হয় । এই রিপোর্ট লিখা পর্যন্ত এদের মধ্যে শুধু মো: সজিবের লাশ উদ্ধার করা গিয়েছে ।
স্থানীয় সুত্রে জানা গেছে, মাহমুদপুর ইউনিয়নের অাটবাড়িয়া গ্রামের কৃষক অাজিবর মোল্লা বুধবার সকালে নিজ বাড়ির পাশে ভেলায় চরে রাস্তায় উঠতে গিয়ে বিদ্যুতের তারে বৈদ্যুতিক স্পর্শে গুরুতর অাহত হয়ে বানের পানিতে ডুবে নিখোঁজ হয়েছে।
একই দিন সকালে মেলান্দহ পৌর এলাকার নাগেরপাড় গ্রামের জিল্লুর রহমান ও নলবাড়িয়া গ্রামের মো: সজিব একসঙ্গে বানের পানি দেখতে গিয়ে পানির স্রোতে ভেসে ডুবে নিখোঁজ হয়েছে।
মোঃ লাল মিয়া বানের পানিতে পড়ে যাওয়া দুই বোনকে তুলতে গিয়ে নিজে পানিতে ডুবে নিখোঁজ হয়েছে।
মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা জন কেনেডি জাম্বিল জানান, মেলান্দহে পানিতে ডুবে নিখোঁজ তিনজনকে উদ্ধারের জন্য ময়মনসিংহ ফায়ার সার্ভিস ডুবুরি দলকে জানানো হয়েছে।


























