spot_img

বলের আঘাতে মাঠ ছাড়লেন ওয়ার্নার

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১৫ আগষ্ট, ২০১৭ ।

 

বাংলাদেশ সফরকে সামনে রেখে দেশের মাটিতে অনুশীলন ম্যাচে পেসার জশ হ্যাজেলউডের বলে ঘাঁড়ে আঘাত পেয়ে মাঠ ছেড়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। মঙ্গলবার ডারউইনে হ্যাজেলউডের এক বাউন্সার হুক করতে গিয়ে ব্যাট-বলের স্পর্শ ঘটাতে ব্যর্থ হলে ঘাঁড়ে আঘাত পান তিনি। আঘাত পেয়ে সাথে সাথেই মাঠ ত্যাগ করেন ওয়ার্নার।
মাঠ ত্যাগের পর দলের মেডিকেল স্টাফদের দ্বারা প্রাথমিক চিকিৎসা নেন ওয়ার্নার। তবে ওয়ার্নারের অবস্থা থেকে এখনো কোন কিছু জানায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া।
বাংলাদেশে আসার আগে অস্ট্রেলিয়ার স্কোয়াড দু’ভাগে বিভক্ত হয়ে অধিনায়ক স্টিভেন স্মিথ একাদশ ও ওয়ার্নার একাদশ মুখোমুখি হয়। তিনদিনের অনুশীলন ম্যাচ এটি।
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১৮ আগষ্ট বাংলাদেশে আসার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। ২০০৬ সালের পর আবারো বাংলাদেশ সফর করবে অসিরা।
আগামী ২৭ আগস্ট থেকে মিরপুরে শুরু হবে প্রথম টেস্ট। আর ৪ সেপ্টেম্বর থেকে চট্টগ্রামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ