spot_img

মিরপুর থানার বড়বাগে যুবকের মৃতদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১৫ আগষ্ট, ২০১৭ ।

 

রাজধানীর মিরপুর থানার বড়বাগের একটি বাসা থেকে হাত-পা  বাঁধা ও গলায় গামছা পেঁচানো এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। অজ্ঞাত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর। তার দুই হাত পেছন দিকে বাঁধা ও গলায় গামছা দিয়ে গিট দেওয়া ছিল।

মঙ্গলবার রাত ৮টার দিকে ৩৭/১ বড়বাগের ৬তলা ভবনের দ্বিতীয় তলার ২০৩ নম্বর রুম থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

বাড়ির তত্ত্বাবধায়কের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা মিজানুর বলেন, সোমবার বিকালে দুই যুবক নিজেদের মধ্যে একজনকে রোগী পরিচয় দিয়ে বাসাটিতে উঠে। হাসপাতালে সিট পাচ্ছেন না জানিয়ে তারা ৪০০ টাকায় একদিনের জন্য একটি কক্ষ ভাড়া নেন।

স্বল্প সময়ের জন্য ওই এলাকায় কিছু বাসা ভাড়া দেওয়া হয় জানিয়ে মিজানুর বলেন, “কিন্তু একদিন পরেও না যাওয়ায় বাড়ির তত্ত্বাবধায়ক দুপুরের পর দ্বিতীয় তলার ওই কক্ষে গিয়ে ডাকাডাকি করেন। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া না পাওয়ায় জানালা দিয়ে উঁকি মারলে খাটের নিচে একজনের পা দেখতে পায়।”

পরে তিনি থানায় খবর দিলে বিকালে পুলিশের একটি দল গিয়ে দরজা ভেঙে লাশ উদ্ধার করে।

মিরপুর থানার পরিদর্শক (অপারেশন) মাহমুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই যুবককে হাত-পা বেঁধে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে।

নিহতের পরিচয় নিশ্চিত এবং ঘাতকদের শনাক্ত করার চেষ্টা চলছে।

 

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ