রাজশাহী ব্যুরো, জনতারআদালত.কম । ১৪ আগষ্ট, ২০১৭ ।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। সেই হিসাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের এখনও প্রায় ১৫ মাস বাকি থাকলেও রাজশাহী বিভাগের ৩৯ টি আসনের প্রার্থীতা নিয়ে এরই মধ্যে আওয়ামী লীগ প্রার্থীদের মধ্যে ব্যাপক দৌড়-ঝাঁপ শুরু হয়ে গিয়েছে ।
সাধারণ মানুষের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের চাঙ্গা করতে তৎপর হয়ে উঠছেনে সম্ভাব্য প্রার্থীরা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সংসদীয় আসন এলাকায় বইছে নির্বাচনী হাওয়া। ভোটযুদ্ধে নামতে আওয়ামী লীগ জোরেশোরে আগে থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে। দলের যোগ্য, দক্ষ, ত্যাগী নেতাদের প্রাধান্য দিয়ে তৈরি করা হয়েছে সম্ভাব্য প্রার্থী তালিকা।
রাজশাহী বিভাগের ৩৯ টি আসনের সংসদীয় এলাকায় আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল চরমে। নির্বাচনের আগে এ কোন্দল নিরসন করা না হলে নির্বাচনী মাঠে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে নামানো কঠিন হবে।
ধারাবাহিক প্রতিবেদনের এই পর্বে থাকছে রাজশাহী বিভাগের সম্ভাব্য প্রার্থীদের তালিকা :
সিরাজগঞ্জ জেলা ঃ
সিরাজগঞ্জ-১ (কাজীপুর ও সিরাজগঞ্জ সদরের একাংশ) : আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এমপি।
সিরাজগঞ্জ-২ (সদরের একাংশ ও কামারখন্দ) : জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) : ম ম আমজাদ হোসেন মিলন এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অধ্যাপক ড. হোসেন মুনসুর, প্রয়াত এমপি ইছহাক হোসেন তালুকদারের ছেলে ইমন তালুকদার ও কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট।
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) : প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমামের ছেলে তানভীর ইমাম, সাবেক এমপি গাজী সফিকুল ইসলাম ও নারী নেত্রী মুক্তি মির্জা।
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) : গার্মেন্ট ব্যবসায়ী আব্দুল মজিদ ম-ল এমপি, সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি এবং জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস ও আওয়ামী লীগ নেতা মীর মোশারফ হোসেন।
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) : বর্তমান এমপি হাসিবুর রহমান স্বপন ও সাবেক এমপি চয়ন ইসলাম।

নওগাঁ জেলা ঃ
নওগাঁ-১ (সাপাহার-পোরশা ও নিয়ামতপুর) : বর্তমান সংসদ সদস্য ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার, নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ এনামুল হক ও সাপাহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ শামসুল আলম শাহ চৌধুরী।
নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা ): বর্তমান সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ অ্যাডভোকেট শহীদুজ্জামান সরকার ও শিল্পপতি আখতারুল আলম।
নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) : বর্তমান এমপি ছলিম উদ্দিন তরফদার সেলিম ও সাবেক এমপি ড. আকরাম হোসেন চৌধুরী।
নওগাঁ-৪ (মান্দা) : বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিক এমপি, মান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক মোল্লা, সহসভাপতি ব্রহানী সুলতান গামা, সহসভাপতি আব্দুল লতিফ শেখ ও সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান বকুল।
নওগাঁ-৫ (সদর) : নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মালেক এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আব্দুল জলিলের ছেলে ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন ও জেলা যুবলীগের সাবেক সভাপতি আলহাজ রফিকুল ইসলাম রফিক।
নওগাঁ-৬ (রানীনগর-আত্রাই) : বর্তমান এমপি ইসরাফিল আলম ও সাবেক সংসদ সদস্য ওহিদুর রহমানের ছেলে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুক সুমন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা ঃ
চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ): বর্তমান সংসদ সদস্য গোলাম রাব্বানী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এবং সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এনামুল হক।
চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) : বর্তমান সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, সাবেক এমপি জিয়াউর রহমান, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আনোয়ারুল ইসলাম আনার, নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের ও ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. আশরাফুল আলম চুন্নু।
চাঁপাইনবাবগঞ্জ-৩ (চাঁপাই সদর) : বর্তমান সংসদ সদস্য আব্দুল ওদুদ বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ রুহুল আমিন এবং আওয়ামী লীগ নেতা বেনজুর রহমান।

জয়পুরহাট জেলা ঃ
জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি উপজেলা) : বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শামসুল আলম দুদু।
জয়পুরহাট-২ (আক্কেলপুর, ক্ষেতলাল ও কালাই) : বর্তমান সংসদ সদস্য ও দলের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

বগুড়া জেলা ঃ
বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) : কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান এমপি।
বগুড়া-২ (শিবগঞ্জ) : কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য আকরাম হোসেন ও পৌর মেয়র তৌহিদুল ইসলাম মানিক।
বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) : আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনসার আলী মৃধা ও আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রাজু।
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) : জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন।
বগুড়া-৫ (শেরপুর-ধুনট) : হাবিবুর রহমান এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজনু।
বগুড়া-৬ (সদর) : জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রাজিবুল আহসান রিপু।
বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) : জেলা আওয়ামী লীগের সদস্য ডা. মোস্তফা আলম নান্নু, জেলা কৃষক লীগের সভাপতি ইমারত আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক টি জামান নিকেতা ও আসাদুর রহমান দুলু।

পাবনা জেলা ঃ
পাবনা-১ (সাঁথিয়া-বেড়ার আংশিক) : বর্তমান সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়্যিদ, সাঁথিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা সরদার সোহেল মাহমুদ।
পাবনা-২ (সুজানগর-বেড়ার আংশিক) : বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য অধ্যাপক খন্দকার বজলুল হকের ভাই খন্দকার আজিজুল হক আরজু এমপি, কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সচিব মীর্জা আব্দুল জলিল, সাবেক সংসদ সদস্য তফিজ মাস্টারের ছেলে সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ কবির, যুবলীগের সভাপতিম-লীর সদস্য জাহাঙ্গীর কবির রানা, সাবেক সচিব মুজিবুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল মতিন ও পৌর মেয়র আব্দুল ওয়াহাব।
পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) : জেলা আওয়ামী লীগের সহসভাপতি বর্তমান এমপি মোকবুল হোসেন, সাবেক পৌর মেয়র বাকিবিল্লাহ, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আতিকুল ইসলাম আতিক, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল আলিম, চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেন সাখো ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন।
পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) : বর্তমান সংসদ সদস্য ভূমিমন্ত্রী শামসুর রহমান খান শরীফ এমপি, তার মেয়ে জেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক মাহজেবিন শিরিন পিয়া ও তার জামাতা ঈশ্বরদী পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, জাসদ থেকে আওয়ামী লীগে আসা সাবেক সংসদ সদস্য পাঞ্জাব আলী বিশ্বাস, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম লিটন ও সুপ্রিমকোর্টের আইনজীবী রবিউল আলম বুদু।
পাবনা-৫ (সদর) : বর্তমান সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স, সদর উপজেলার চেয়ারম্যান মোশারফ হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহিন, কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহসম্পাদক খ ম হাসান কবির আরিফ, জেলা পরিষদের সাবেক প্রশাসক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ভায়রা সাইদুল হক চুন্নু, দুদকের সাবেক কমিশনার সাহাবুদ্দিন চুপ্পু, কেন্দ্রীয় শ্রমিক লীগ নেতা ফজলুল হক মন্টু, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক কামিল হোসেন ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি মাজহারুল ইসলাম মানিক ।

নাটোর জেলা ঃ
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) : জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম এমপি ও মাজেদুর রহমান চাঁদ, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বকুল, কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আতিকুল হক আতিক, আওয়ামী সাংস্কৃতিক লীগের কেন্দ্রীয় সহসভাপতি লে. কর্নেল (অব.) মোহাম্মদ রমজান, আওয়ামী লীগ নেতা শামীম আহমেদ সাগর ও সিলভিয়া পারভীন লেনি।
নাটোর-২ (সদর) : জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল এমপি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আহাদ আলী সরকার, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মালেক শেখ ও জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাসিরুর রহমান খান এহিয়া।
নাটোর-৩ (সিংড়া) : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুনায়েদ আহমেদ পলক, জেলা সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম এবং জেলা আওয়ামী লীগের সদস্য সুশান্ত কুমার ঘোষ।
নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) : চারবারের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস এমপি, বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান পাটোয়ারি, গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ আলী, কেন্দ্রীয় যুব মহিলা লীগের যুগ্ম সম্পাদক কোহেলী কুদ্দুস মুক্তি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি আহমদ আলী মোল্লা।

রাজশাহী জেলা ঃ
রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) : বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক অতিরিক্ত আইজিপি মতিউর রহমান, তানোর উপজেলার আওয়ামী লীগের সভাপতি ও মুন্ডুমালা পৌরসভার মেয়র গোলাম রাব্বানী এবং জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন খান।
রাজশাহী-২ (সদর) : আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও নগর আওয়ামী লীগ সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আক্তার জাহান এমপি, সাবেক প্রতিমন্ত্রী জিন্নাতুন নেছা তালুকদার, রাবির সাবেক উপাচার্য ও আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য অধ্যাপক আব্দুল খালেক এবং আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য ও মহানগরের সহসভাপতি মুক্তিযোদ্ধা মীর ইকবাল।
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) : বর্তমান সংসদ সদস্য আয়েন উদ্দিন, সাবেক সংসদ সদস্য মেরাজ উদ্দিন মোল্লা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মানজাল।
রাজশাহী-৪ (বাগমারা) : বর্তমান সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু এবং তাহেরপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) : বর্তমান সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা, সাবেক সংসদ সদস্য তাজুল ইসলাম মোহাম্মাদ ফারুক, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহসান-উল হক মাসুদ।
রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) : বর্তমান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি, সাবেক সংসদ সদস্য রায়হানুল হক রায়হান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লায়েব উদ্দিন লাভলু ও বাঘা পৌরসভার মেয়র আক্কাস আলী।



























