spot_img

অস্ত্র উদ্ধারে ডিবির সহকারী কমিশনারসহ গুলিবিদ্ধ ২

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১২ আগষ্ট, ২০১৭ ।

পুরান ঢাকার জুরাইনে অস্ত্র উদ্ধার অভিযানে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার রাহুল পাটওয়ারী ও স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিবিএ পঞ্চম সেমিস্টারের ছাত্র বিল্লাল হোসেন মৃদুল।

শনিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। ডিবির যুগ্ম কমিশনার আব্দুল বাতেন  এতথ্য নিশ্চিত করেন।

গোয়েন্দা পুলিশের একটি দল আজ শনিবার রাতে জুরাইনে অস্ত্র উদ্ধারে গেলে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে রাহুল ও মৃদুল আহত হন।

সেখানে এখনো অভিযান চলছে বলে আব্দুল বাতেন জানিয়েছেন।

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ