ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১২ আগষ্ট, ২০১৭ ।

পুরান ঢাকার জুরাইনে অস্ত্র উদ্ধার অভিযানে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার রাহুল পাটওয়ারী ও স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিবিএ পঞ্চম সেমিস্টারের ছাত্র বিল্লাল হোসেন মৃদুল।
শনিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। ডিবির যুগ্ম কমিশনার আব্দুল বাতেন এতথ্য নিশ্চিত করেন।
গোয়েন্দা পুলিশের একটি দল আজ শনিবার রাতে জুরাইনে অস্ত্র উদ্ধারে গেলে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে রাহুল ও মৃদুল আহত হন।
সেখানে এখনো অভিযান চলছে বলে আব্দুল বাতেন জানিয়েছেন।


























