spot_img

প্রধান বিচারপতি ধৃষ্টতা দেখিয়েছেন: মোশাররফ

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১১ আগষ্ট, ২০১৭ ।

 

প্রধান বিচারপতি ষোড়শ সংশোধনীর রায়ে বঙ্গবন্ধুকে নিয়েও কটাক্ষ করতে দ্বিধা করেননি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

শুক্রবার দুপুরে মাদারীপুরের শিবচরে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘সংবিধানের ষোড়শ সংশোধনী নিয়ে মাননীয় প্রধান বিচারপতি যে রায় দিয়েছেন, তাতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটাক্ষ করার ধৃষ্টতা দেখিয়েছেন।’

এলজিআরডি মন্ত্রী বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, প্রধান বিচারপতি যে রায় দিয়েছেন, তাতে ব্যাপকভাবে অসাংবিধানিক ও অনৈতিক কথাবার্তা বলেছেন। যেসব অনাকাঙ্ক্ষিত বিষয় রায়ে উল্লেখ আছে, তা পুনর্বিবেচনা করেন। জনগণের মনে দুঃখ দিয়ে কোনো বিচারকার্য সম্ভব নয়। যদি কোনো দেশের বিচারব্যবস্থার ওপর মানুষের আস্থার সংকট দেখা দেয়, সে দেশ কিন্তু প্রলয়ংকরী বিপদের মধ্যে পড়ে।’

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ