spot_img

শরীয়তপুরে আওয়ামী লীগের সংঘর্ষে যুবক নিহত

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১১ আগষ্ট, ২০১৭ ।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শরীয়তপুরের নড়িয়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ১ জন নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার রাজনগর ইউনিয়নের মালতকান্দি গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

নিহত ইকবাল হোসেনের (২৫) লাশ শরীয়তপুর সদর হাসপাতালে রয়েছে।

গুলিবিদ্ধ রাকিব সর্দার(২২), সবুজ মীর বহর (২০), মুজিবুর মালত (৩৫), ফারুক মীর মালত(২৪) ও সাগর মীর মালতকে (৪২) সদর হাসপাতালে এবং অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।  এঘটনায় আহত হয়েছে আরও অন্তত ২০ জন।

নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন জানান, এতে ১জন নিহত হওয়ার খবর খবর নিশ্চিত করেছেন। তবে তিনি তার বিস্তারিত পরিচয় জানাতে পারেননি।

বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে এবং মালতকান্দি গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান তিনি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ