spot_img

উত্তর কোরিয়ার খুব সতর্ক থাকা উচিত: ট্রাম্প

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১১ আগষ্ট, ২০১৭ ।

 

যুক্তরাষ্ট্রের গুয়াম দ্বীপে হামলা চালানোর পরিণাম নর্থ কোরিয়ার জন্য ভালো হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, গুয়ামে হামলা চালানো হলে নর্থ কোরিয়া এমন পরিস্থিতি দেখবে যা বিশ্ব আগে কখনও দেখেনি।

সম্প্রতি যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত গুয়াম দ্বীপে নর্থ কোরিয়া ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনার কথা জানালে তার পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট এসব কথা বলেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন জানাচ্ছে, ‘অল্প কিছু দেশের মতো উত্তর কোরিয়ার সাম্রাজ্যও বিপদে পড়বে। তার পূর্বসূরিরা উত্তর কোরিয়ার ব্যাপারে দুর্বল ছিলেন, কিন্তু তিনি এমনটা করবেন না’ বলেও জানিয়েছেন ট্রাম্প।

প্রশান্ত মহাসাগরে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি গুয়ামে এ মাসের মধ্যেই হামলা চালানোর হুমকি দেয়ার পর উত্তর কোরিয়ার বিরুদ্ধে এই ধরণের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। এর আগে, ঘাঁটিটিতে হুয়াসং-১২ নামের চারটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘোষণা দেয় উত্তর কোরিয়া।

যুক্তরাষ্ট্র কিংবা পশ্চিম ইউরোপে পারমাণবিক ক্ষেপণাস্ত্র হামলা চালাতে শেষ কারিগরি প্রতিবন্ধকতাও পার করে ফেলেছে বলে জানায় নর্থ কোরিয়া। কোরিয়ান পিপলস আর্মির এক মুখপাত্র বলেছেন, তাদের নেতা কিম জং উন সিদ্ধান্ত নিলেই গুয়ামে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে।

এই হামলার হুমকির জবাবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম মেটিস বলেছেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে তা নর্থ কোরিয়ার জন্য ভালো কোন ফল বয়ে আনবে না।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ