spot_img

ময়মনসিংহে দক্ষিণ জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

নবি হোসেন লাদেন (ময়মনসিংহ সদর): তিন সদস্যবিশিষ্ট ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।

গতকাল সোমবার (৪ নভেম্বর) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ হলেন- আহ্বায়ক আলহাজ জাকির হোসেন বাবলু, যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম এবং সদস্যসচিব হয়েছেন দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রোকনুজ্জামান সরকার রোকন।

এর আগে ২০১৯ সালের ৫ ডিসেম্বর ৫২ সদস্যবিশিষ্ট দক্ষিণ জেলা বিএনপির কমিটি গঠিত হয়। ওই কমিটিতে ডা. মাহাবাবুর রহমান লিটনকে আহ্বায়ক ও ১০ জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ