spot_img

দুর্যোগসহনশীল বৃক্ষরোপন কর্মসূচী

মো. অহিদুর রহমান । ৬ অক্টোবর। ২০২৪।
বেসরকারী গবেষণা প্রতিষ্ঠান বারসিক’র সহযোগিতায় ঐতিহ্যবাহী মদন উপজেলার সার্বিক ব্যবস্থাপনায় নবধারা,সবুজ সংহতি,স্টুডেন্স ফোরাম,মদন সম্মিলিত যুব সমাজ ও আ: আজিজ খান ডিগ্রী কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে সৌন্দর্যবর্ধন ও জলবায়ু সহনশীল ৪০০ শতাধিক বৃক্ষের চারা রোপন করা হয়। বৃক্ষের চারা রোপনের সময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো. শাহ আলম মিয়া, হাজি আব্দুল আজিজ ডিগ্রী কলেজের অধ্যক্ষ, কৃষিকর্মকর্তা জনাব হাবিবুর রহমান,সমাজসেবা কর্মকর্তা ,সেনাবাহিনীর কর্মকর্তা,সবুজ সংহতির প্রতিনিধি, বৃক্ষপ্রেমিক আব্দুল হামিদ কবিরাজ, নবধারা, স্টুডেন্টস ফোরামের প্রতিনিধি,যুব সংগঠনের প্রতিনিধি শিক্ষক শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগবর্গ।
রাস্তার দুধারে সৌন্দর্যবর্ধনের জন্য কৃষ্ণচূড়া,কাঠবাদাম,সোনালু,কাঞ্চন ফুল,তাল গাছের ৩০০ শত চারা রোপন করা হয়। তাছাড়া উচিতপুর বেড়িবাঁধে দুর্যোগ মোকাবেলায় ২০০ হিজল করচের চারা রোপন করা হয়। চারা রোপনে সার্বিক সহযোগিতা করেন নেত্রকোনার পরিচিত মুখ বৃক্ষপ্রেমিক আব্দুল হামিদ কবিরাজ ও আমাদের ঐতিহ্যবাহী মদন উপজেলার প্রতিনিধি রনি বাবু, কামরুজ্জামান তালুকদারসহ ও সংগঠনের অন্যান্য সদস্যরা। প্রধান অতিথির মদন উপজেলার নির্বাহী কর্মকর্তা বলেন,“এলাকার সৌন্দর্য্য বর্ধন ও জলবায়ুসহনশীল বৃক্ষের চারা রোপনের উদ্যোগ গ্রহণে মদনের যুব সংগঠন ও বারসিক প্রতিষ্ঠানকে শুভেচ্ছা জানাই। পরিবেশ সুরক্ষায় আমাদের সকলের একসাথে কাজ করতে হবে। এই পরিবেশে আমরাই থাকবো। গাছ রোপন করে একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে হবে।”

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ