spot_img

কৃষক মাঠদিবসে স্থানীয় জাতের ধান বাছাই

তুষাইপাড়ের কৃষক সংগঠনের নেতৃত্বে বেসরকারী গবেষণা প্রতিষ্ঠান বারসিকের যৌথউদ্যোগে নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলায় স্বরমুশিয়া ইউনিয়নের কৃষক নেতৃত্বে বোরো মৌসুমে প্রায়োগিক ধানজাত গবেষণার মাঠদিবস অনুষ্ঠিত হয়েছে। বোরো মৌসুমে ধানের জাত বাছাই কার্যক্রমের অংশহিসেবে আজ মাঠদিবস অনুষ্ঠিত হয়। গবেষণার ধারাবাহিকতার অংশহিসেবে তুষাইপাড়ের কৃষক সংগঠন এবছর কৃষক নেতৃত্বে ৪৭ টি ধানের জাত নিয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা করেন।
প্রথমে বোরো মৌসুমে ধানের প্রায়োগিক গবেষণার লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে ধারণা দেন কৃষক গবেষণা সংগঠক কৃষক সায়েদ আহমেদ খান বাচ্চু,গবেষণা সহকারী মোঃ আব্দুর রব । আটপাড়া ও নেত্রকোনা সদর উপজেলার ৬টি ইউনিয়ন ও ৮ টি গ্রাম থেকে ১৬ জন কৃষক-কৃষাণী মাঠদিসবে অংশগ্রহণ করেন। আগত কৃষকদল গবেষণা প্লটে ঘুরে ঘুরে ধানের জাত পছন্দ করেন। অংশগ্রহণকারীরা গবেষণা প্লটে সরেজমিনে গবেষণাধীন ৪৭ টি জাত পরিদর্শন করে বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ০৩টি জাত (বাঁশফুল, জুন-৩ ও লাফা) নির্বাচন করেছেন।
হেলে পড়েনা, সুগন্ধি, গাছ উঁচু, খড় ভালো, শীষ লম্বা, দানা চিকন, গাঁথুনী ঘন, রোগ-বালাই কম, ফলন ভালো, মূল্য বেশি ইত্যাদি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ২ জন কৃষক বাঁশফুল এবং গাছ কালো, ধান ও চাল কালো, আঠালো, ঔষধিগুণ সম্পন্ন, শীষ লম্বা, রোগ-বালাই সহনশীল ইত্যাদি বৈশিষ্ট্যের জন্য ৭ জন কৃষক-কৃষাণী জুন-৩, খরা ও রোগ-বালাই সহনশীল, লম্বা, চিকন, দানার গাঁথুনি ঘন, ফলন ভালো ইত্যাদি বৈশিষ্ট্যের জন্য ২ জন কৃষাণী লাফা জাতটি নির্বাচন করেছেন।
মাঠ দিবসের আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোনা জেলা জনসংগঠন কমিটির আহবায়ক ও আদর্শ কৃষক জনাব সায়েদ আহমেদ খান বাচ্চু।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ