spot_img

হাওরে বোরো ধানের জাত গবেষণার মাঠদিবস

হাওরে বোরো ধানের জাত গবেষণার মাঠদিবস

তলার হাওরের কৃষক সংগঠনের নেতৃত্বে বেসরকারী গবেষণা প্রতিষ্ঠান বারসিকের যৌথউদ্যোগে নেত্রকোনা জেলার মদন উপজেলায় গোবিন্দশ্রী ইউনিয়নের কৃষক নেতৃত্বে বোরো মৌসুমে প্রায়োগিক ধানজাত গবেষণার মাঠদিবস অনুষ্ঠিত হয়েছে। বোরো মৌসুমে হাওর উপযোগি আগাম ধানের জাত বাছাই কার্যক্রমের অংশহিসেবে আজ মাঠদিবস অনুষ্ঠিত হয়। গবেষণার ধারাবাহিকতার অংশহিসেবে তলার হাওরের কৃষক সংগঠন এবছর কৃষক নেতৃত্বে ১৬ টি ধানের জাত নিয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা করেন।
প্রথমে বোরো মৌসুমে ধানের প্রায়োগিক গবেষণার লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে ধারণা দেন কৃষক গবেষণা সংগঠক কৃষক আ. হান্নান,গবেষণা সহকারী সুমন তালুকদার ।
মদন উপজেলার ২ টি ইউনিয়ন ও ৫ টি গ্রাম থেকে ১৭ জন কৃষক-কৃষাণী মাঠদিসবে অংশগ্রহণ করেন। আগত কৃষকদল গবেষণা প্লটে ঘুরে ঘুরে ধানের জাত পছন্দ করেন।
অংশগ্রহণকারীরা গবেষণা প্লটে সরেজমিনে গবেষণাধীন ১২ টি জাত পরিদর্শন করে বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বিনা-২৪, ২৫, ব্রি-৯২ আগাম জাতগুলো পছন্দ করেন।
হেলে পড়েনা, শীষ লম্বা, দানা চিকন, গাঁথুনী ঘন, ফলন ভালো, মূল্য বেশি ইত্যাদি বৈশিষ্ট্যের উপর জাতগুলো নির্বাচন করেছেন।
মাঠদিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মদন উপজেলা কৃষিকর্মকর্তা গোলাম রব্বানী। তিনি বলেন, হাওরের কৃষক আগাম ধানজাত ও বেশী ফলনের জাত পছন্দ করতে চায়।তারা এই গবেষণা প্লটে যে জাতগুলো চাষ করা হয়েছে তার মধ্যে বিনার আগাম জাতগুলো অনেক ভালো কৃষকেরা এগুলো পছন্দ করেছেন। আমার পরামর্শ হলো আগাম জাত গুলো এনে গবেষণা করলে কৃষকের চাহিদা পূরণ করতে পারে এবং ভালো ফলন পেতে পারে। বারসিক সম্পূর্ণ জৈবপদ্ধতিতে এই গবেষণা কাজ করেছেন। খরচ কম হয়েছে। কৃষকদের জন্য এটি একটি শিক্ষা।”
মাঠ দিবসের আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোনা জেলা জনসংগঠন কমিটির আহবায়ক ও আদর্শ কৃষক জনাব সায়েদ আহমেদ খান বাচ্চু।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ