spot_img

নেত্রকোনা জেলা হেলথওয়াচের বাৎসরিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত

নেত্রকোনা জেলা হেলথওয়াচের বাৎসরিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত
মো. অহিদুর রহমান
অপচিকিৎসা,চিকিৎসা নিয়ে ব্যবসা,ভেজাল ঔষধ,পরীক্ষানিরীক্ষা, অনেক ডাক্তারের অবহেলার কারণে রোগী ও শিশুর মৃত্যু, এন্টিবায়োটিকের অকার্যকারীতা, স্বাস্থ্যসেবায় নিয়োজিত ডা. কর্তৃক রোগীকে হাসপাতাল থেকে বের করে দেয়া, কমিউনিটি ক্লিনিক থেকে বিশেষায়িত হাসপাতাল পর্যন্ত রোগী হয়রানিসহ নানান সমস্যাকে সামনে নিয়ে বাংলাদেশ হেলথওয়াচের আর্থিক সহয়োগিতায় ও বেসরকারী সংস্থা স্বাবলম্বী উন্নয়ন সমিতির আয়োজনে দিনব্যাপী বাৎসরিক পরিকল্পনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলার স্বাস্থ্য অধিকার ফোরামের প্রতিনিধি,নেত্রকোনা জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের প্রতিনিধি,যুব ফোরামের প্রতিনিধিসহ স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক স্বপনকুমার পাল,কোহিনুর বেগম,ঝরণা আকতার,জেলার কমিটির সাইফুল্লাহ ইমরাম,উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান,সাংবাদিক আলপনা বেগম,অর্থায়ন ও গবেষণা সম্পাদক মো. অহিদুর রহমান,কেন্দুয়া উপজেলা কমিটির নাট্যকার সাংস্কৃতিক কর্মী রাখাল বিশ্বাস,সংস্কৃতি কর্মী রহিছ উদ্দিন মাষ্টার,যুব ফোরামের তাজিম রহমান রাকিব,সুমি আকতারসহ অনেকেই।
প্রথমেই সকলকে ধন্যবাদ জানিয়ে বাৎসরিক কর্মপরিকল্পনা আলোচনা শুরু করেন হেলথওয়াচের কর্মসূচী ব্যবস্থাপক ডা. ।তিনি গত বছরগুলোতে কি কি কার্যক্রম হয়েছে কি কি সফলতা ছিলো,কি বাঁধা ছিলো এসব বিষয় মাঠপর্যায়ের কমিটির কাছ থেকে জানার চেষ্টা করেন। আলোচনায় কমিউনিটি ক্লিনিক থেকে বিশেষায়িত হাসপাতাল পর্যন্ত রোগী হয়রানি ডাক্তারের অসহযোগিতা অব্যস্থাপনা এবং অপর্যাপ্ত ঔষধের কথাসহ নানা কথা উঠে আসে। ডা: রাজেশ অধিকারী বাজেটসহ একটি বাৎসরিক পরিকল্পনা তুলে ধরেন। চিকিৎসা ব্যবস্থাপকে গণমুখী ও স্থানিক করার জন্য জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের আরো সক্রিয় হওয়া দরকার। পরিকল্পনার বাইরেও নিজ নিজ উদ্যোগে কিছু কাজ করার কথা আলোচনায় উঠে আসে। সভাপতির দায়িত্ব পালন করেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহসভাপতি তাবেদা বেগম। সঞ্চালনায় ছিলেন নারীনেত্রী কোহিনূর বেগম।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ