মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও ,
জনতারআদালত.কম , ৮ আগষ্ট, ২০১৭ ।

ঠাকুরগাঁও জেলার সুযোগ্য পুলিশ সুপার ফারহাত আহমেদ মহোদয়ের বলিষ্ঠ নির্দেশনা অনুযায়ী ঠাকুরগাঁও ডিবি পুলিশের একটি চৌকশ দল কর্তৃক মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে ঠাকুরগাঁও পৌরসভা এলাকা হইতে মাদক ব্যবসায়ী মোঃ আল-আমিন (২২) পিতা- জাহাঙ্গীর শেখ গ্রাম: গোবিন্দনগর মন্দিরপাড়া থানা ও জেলা- ঠাকুরগাঁও এর দখল হইতে ৩০ (ত্রিশ) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে ধৃত আসামীর বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় মামলা দায়ের করা হয়।


























