spot_img

সিরিয়ায় হিজবুল্লাহ’র অবস্থান লক্ষ্য করে ইসরায়েলের হামলা

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।। 

ইসরায়েলি সেনাবাহিনী বুধবার বলেছে, তারা সিরিয়ায়
লেবাননের হিজবুল্লাহ গ্রুপের অবস্থানে বোমা হামলা চালিয়েছে। দেশটিতে তাদের ‘প্রতিরোধ ব্যবস্থা’ গুড়িয়ে দেওয়ার লক্ষ্যে তারা এ হামলা চালায়। খবর এএফপি’র।
গাজায় হামাসের বিরুদ্ধে লড়াই করার সময় ইসরায়েল বারবার বলেছে, তারা হিজবুল্লাহ গ্রুপকে মোকাবিলা করতেও প্রস্তুত রয়েছে এবং সাম্প্রতিক সপ্তাহগুলোতে তারা সিরিয়াসহ লেবাননে হিজবুল্লাহ’র অবস্থানে হামলা জোরদার করেছে।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশটির সেনাবাহিনী সন্ত্রাসী সংগঠন হিজবুল্লাহ’র ব্যবহৃত সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়।
সামরিক বাহিনী একটি ভবনে হামলার ভিডিও প্রকাশ করেছে।
গত বছর ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার পর থেকে দেশটি গাজায় হামাসের বিরুদ্ধে ব্যাপক পাল্টা হামলা চালিয়ে আসছে।
সংঘাতের সম্ভাব্য বিস্তার নিয়ে ইতোমধ্যে আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করেছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ