spot_img

ঈদ যাত্রায় সড়কে প্রাণ গেল আরো দুজনের

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।। 

ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। সোমবার ভোরবেলা নান্দাইল চৌরাস্তা-কেন্দুয়া সড়কের বাঁশহাটি ফুলবাড়িয়া এলাকায় দুর্ঘটনাি ঘটে।

নিহত ব্যাক্তিরা হলেন, কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কোলাহানী গ্রামের মো. নাসির উদ্দিনের স্ত্রী সাথী আক্তার (২৫) ও একই জেলার সদর উপজেলার ভট্টাচার্য গ্রামের মৃত ইন্তাজ ব্যাপারীর ছেলে ইদ্রিস আলী (৫০)।

স্থানীয় সূত্র জানায়, সোমবার ভোর সাড়ে ৬টার দিকে কিশোরগঞ্জ সদর থেকে সিনজিচালিত অটোরিকশাযোগে সাথী আক্তার ছেলেকে নিয়ে ঈদ উপলক্ষে বাবার বাড়ি নেত্রকোনা যাচ্ছিলেন। একই অটোরিকশায় ইদ্রিস আলী আঠারোবাড়ি ছাগল কিনতে যাচ্ছিলেন। নান্দাইলের বাঁশহাটি ফুলবাড়িয়া এলাকায় ওভারটেক করার সময় ধানবোঝাই ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি উল্টে যায়। এতে অটোরিকশার যাত্রী সাথী আক্তার ঘটনাস্থলে নিহত হন। গুরুতর অবস্থায় কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরে ইদ্রিস আলীর মৃত্যু হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ