ময়মনসিংহ ব্যুরো , জনতারআদালত.কম , ৮ আগষ্ট, ২০১৭ ।

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে রাজন মিয়া (২৪) নামে এক যুবককে হত্যার দায়ে ১২ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার বেলা ১১টার দিকে টাঙ্গাইলের স্পেশাল জজ আদালতের বিচারক ওয়াহেদুজ্জামান সিকদার এ রায় দেন।
কোর্ট পরিদর্শক আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালতে রায় ঘোষণার সময় আট আসামি আদালতে উপস্থিত ছিলেন। তারা হলেন- সাইদুল, মমিন, নিজাম, আবু বকর, হানু, বাবু, সিরাজ, ওহাব। অন্যরা পলাতক রয়েছেন, পলাতকরা হলেন- মজিদ, আবদুল মজিদ, মজনু ও নুরুল ইসলাম।
আদালতে এদিন রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মুলতান উদ্দিন। অন্যদিকে আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট শামীমুল আক্তার।
মামলার বিবরণে জানা যায়, জমি নিয়ে বিরোধের জেরে ২০১৪ সালের ১৩ এপ্রিল টাঙ্গাইলের ভূঞাপুরে ধনবাড়ি ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র রাজন সরকারকে কুপিয়ে হত্যা করা হয়।
তদন্ত শেষে পুলিশ ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিলে আদালতে তাদের বিচার শুরু হয়।


























