spot_img

টেকনাফে ১৭ অস্ত্র-গুলিসহ গ্রেফতার ২

চট্টগ্রাম ব্যুরো , জনতারআদালত.কম , ৮ আগষ্ট, ২০১৭ ।

 

কক্সবাজারের টেকনাফ পাহাড়ে অভিযান চালিয়ে ১৭ টি অস্ত্র ও ৪৪২ রাউন্ড গুলিসহ শীর্ষ রোহিঙ্গা সন্ত্রাসী আব্দুল হাকিমের দুই সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাব।

আটককৃতরা হচ্ছে মিয়ানমারের নাগরিক আল ইয়াকিন জঙ্গী মোহাম্মদ ফরিদ ও শামসুল আলম। তারা দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ডাকাত আব্দুল হাকিমের সহযোগী হিসেবে কাজ করে আসছিল।

সোমবার রাতে টেকনাফ পৌরসভার পুরাতন পল্লান পাড়ায় এ অভিযান চালিয়ে তাদেরকে  গ্রেফতার করা হয়।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফের গহীন পাহাড়ে অভিযান পরিচালনা করা হয়। ওসময় রোহিঙ্গা ডাকাত আব্দুল হাকিমের দুই সহযোগীকে আটক ও পরে তাদের দেয়া তথ্য মতে ১৭টি অস্ত্র এবং ৪৩৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ