spot_img

ঈদের আগে প্রত্যেক মুক্তিযোদ্ধা সাড়ে ৫২ হাজার টাকা করে পাবেন : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম , ৬ আগষ্ট, ২০১৭ ।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ঈদের আগে প্রত্যেক মুক্তিযোদ্ধা সাড়ে ৫২ হাজার টাকা সম্মানী ও উৎসব ভাতা পাবেন । গত ঈদের বকেয়া উৎসব ভাতা, তিনমাসের সম্মানী ভাতা এবং আগামী ঈদুল আযহার উৎসব ভাতাসহ মোট সাড়ে বাষট্টি হাজার টাকা প্রত্যেকে পাবেন ।

আজ মন্ত্রীর অফিসে বিশিষ্ট মুক্তিযোদ্ধাদের এক প্রতিনিধি দলের সাথে সাক্ষাতের সময় মন্ত্রী একথা জানান।

মন্ত্রী উপস্থিত মুক্তিযোদ্ধাদের বলেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনার সরকার। মুক্তিযোদ্ধাদের কল্যাণে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা তিনগুণ বৃদ্ধি করা হয়েছে। চাকরিজীবীদের মত উৎসবভাতাও চালু করা হয়েছে।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রিয় কমান্ড কাউন্সিলের সাবেক সহ সভাপতি ইসমত কাদির গামার নেতৃত্বে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রিয় কমান্ড ক্উান্সিলের সাবেক সহ সভাপতি অধ্যাপক ডা: মো: আ: সালাম খান, ও মো: সালাহ উদ্দিন, বিশিষ্ট মুক্তিযোদ্ধা মো: আলাউদ্দিন মিয়া, দেলোয়ার হোসেন খান, ড. মো: ফজলে আলী, মিয়া মজিবুর রহমান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ