spot_img

হোমসে আইএস’র শেষ ঘাঁটি সিরীয় বাহিনীর নিয়ন্ত্রণে

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম , ৬ আগষ্ট, ২০১৭ ।

সিরিয়ার সেনাবাহিনী শনিবার দেশটির হোমস প্রদেশে ইসলামিক স্টেটের সর্বশেষ ঘাঁটিটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। এর ফলে তাদের জন্যে দেশটির পূর্বাঞ্চলে জিহাদিদের ওপর হামলার পথ প্রশস্ত হল।

পূর্বাঞ্চলীয় নগরী দীর এরোজে যাওয়ার পথে আল-সুখনা শহরটি ছিল আইএস জিহাদিদের দখলে থাকা সর্বশেষ শহর। এটি প্রাচীন ঐতিহ্যবাহী নগরী পালমিরা থেকে প্রায় ৭০ কিলোমিটার উত্তরপূর্বে অবস্থিত।
২০১৫ সালের গোড়ার দিকে আইএস জিহাদিরা দীর এরোজ দখল করে নিজেদের প্রশাসনিক দূর্গ গড়ে তোলে।

ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বাশার সরকারের মিত্র রাশিয়ার বিমান হামলা ও গোলা বর্ষণের সমর্থনে সরকারি বাহিনী শহরটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে।
সিরীয় সরকার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। তবে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, সৈন্যরা শহরটিকে তিন দিক থেকে ঘেরাও করে ফেলেছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ