spot_img

যুক্তরাষ্ট্রে ফজরের নামাজের সময় মসজিদে বোমা হামলা

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম , ৬ আগষ্ট, ২০১৭ ।

 

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের ব্লুমিংটন সিটিতে এক মসজিদে বোমা হামলার ঘটনায় স্থানীয় মুসলিম কমিউনিটিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দার-আল ফারুক নামের ওই মসজিদে শনিবার ভোর ৫টার পর ফজরের নামাজের সময় ইমামের অফিস কক্ষে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

স্থানীয় পুলিশ বলছে, মসজিদের কাচের জানালা ভেঙে একটি বোমা ভেতরে ছুড়ে দেওয়া হলে তা বিস্ফোরিত হয়।  বিস্ফোরণে ইমামের দফতরটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় দেশটির গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) তদন্ত শুরু করেছে।

তদন্তের দায়িত্বে থাকা এফবিআইয়ের স্পেশাল এজেন্ট রিচার্ড থর্টন গণমাধ্যমকে জানিয়েছেন, বোমাটি হাতে তৈরি ছিল বলে তারা ধারণা করছেন। ঘটনাটি কি হেইট ক্রাইম নাকি এর পেছনে অন্য কোনো শক্তি রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ