spot_img

ঠাকুরগাঁওয়ে বিক্রেতা বিহীন দোকান

মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও ,

জনতারআদালত.কম , ৫ আগষ্ট, ২০১৭ ।

 

শিক্ষার্থীদের মধ্যে সততার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় বণিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বিক্রেতাবিহীন দোকান ‘সততা স্টোর’ নামে একটি দোকানের উদ্বোধন করা হয়েছে।

৫ আগস্ট শনিবার দুপুরে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে ও অর্থায়নে  ‘সততা স্টোর’ এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মুসা সরকার,সাধারণ সম্পাদক মোকাদ্দেস হায়াত মিলন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুল্লাহ্ ,প্রেসক্লাব সভাপতি মেহের এলাহী,বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সামসুন নাহার,শিক্ষক সাহে আলম প্রমূখ।

‘সততা স্টোর’ সংশ্লিষ্ট সূত্র জানায়, শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত সততা স্টোরে কোনো বিক্রেতা থাকবে না। শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ও অন্য জিনিসপত্র সাধারণ দোকানের মতো এখানে সাজানো থাকবে। প্রতিটি জিনিসের একটি মূল্য তালিকা টাঙানো থাকবে সেখানে। শিক্ষার্থীরা তার প্রয়োজনীয় জিনিসটি নিয়ে সততা স্টোরের রেজিস্ট্রারে তা লিপিবদ্ধ করে নির্ধারিত মূল্য পরিশোধ করবে।

জিনিসপত্রের মূল্য পরিশোধের জন্য সততা স্টোরে একটি ক্যাশবাক্সও রক্ষিত থাকবে। প্রতিদিন শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ স্টোরের জিনিসপত্রের বিক্রির হিসাব-নিকাশ করবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ