spot_img

লাল বাতাসা, আমাদের গ্রাম-বাংলার মিস্টি !

আব্দুল কাদের চৌধুরী , জনতারআদালত.কম , ৫ আগষ্ট, ২০১৭ ।

আমাদের দেশের গ্রামকেন্দ্রিক যে কোনো অনুষ্ঠানে, সে ধর্মীয় হোক বা সামাজিক অনুষ্ঠান হোক, লাল বাতাসা, সাদা কদমা সহ দেশীয় নানান প্রকার মিস্টির প্রাধান্য ছিলো। বেশ কয়েক বছর হলো হাট- বাজারে এমনকি গ্রামীন মেলা সহ কোনো বাজারেই গুরের তৈরী লাল বাতাসা পাওয়া যাচ্ছে না।

আমরা ভুলে যেতে বসেছি আমাদের ঐতিহ্যকে। নরসিংদী বেড়াতে এসে  নিমতলী বাজারে হঠাৎ চোখে পড়লো অনেকদিন না দেখা লাল বাতাসার। দোকানির কাছে জানা গেলো, ভালো গুড় না পাওয়া ও দাম বেশী হওয়াতে এখন আর কারীগররা লাল বাতাসা বানায় না। চিনির তৈরী সাদা বাতাসার দাম কম হওয়াতে, বাজারে সাদা বাতাসা পাওয়া যায়।দেশের কোথাও কোথাও লাল বাতাসা মিললেও,পাওয়া যায় চিনি মেশানো বাতাসা।

 

দোকানী জানালেন,ভালো গুড়ের দাম বেড়ে যাওয়ায় এখন আর কারিগররা লাল বাতাসা বানায় না। আমাদের গ্রামীন ঐতিহ্য, লাল বাতাসা,কদমা সহ অনেক ধরনের মিষ্টান্ন হাড়িয়ে যাচ্ছে। সরকারের সহযোগীতা পেলে লাল বাতাসা আবারো পাওয়া যাবে, হাড়িয়ে যাবেনা আমাদের ঐতিহ্য।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ