spot_img

ক্যালিফোর্ণিয়ায় কয়েকশ পশু উদ্ধার

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম , ৫ আগষ্ট, ২০১৭ ।

যুক্তরাষ্ট্রে তদন্ত কর্মকর্তারা একটি শিল্প পার্ক থেকে শুক্রবার দুই হাজারের বেশি সাপ, তোতা পাখি ও মুরগিসহ অন্যান্য পশু উদ্ধার করেছে। এগুলোর প্রায় অর্ধেকই মারা গেছে। পার্কটি থেকে দুর্গন্ধ বের হওয়ার খবর পেয়ে পুলিশ এ অভিযান চালায়।

ইনল্যান্ড ভ্যালি হিউম্যানে সোসাইটি অ্যান্ড সোসাইটি ফর দ্য প্রিভেনশন অব ক্রুয়েলটি টু অ্যানিমেলস এক বিবৃতিতে জানায়, ‘একটি শিল্প গুদাম থেকে আজ সকালে প্রায় দুই হাজার মুরগি, টিয়া পাখি, লাভবার্ডসহ বেশ কিছু বিদেশী পাখি উদ্ধার করা হয়েছে। এছাড়াও সেখানে বেশ কিছু বিচিত্র ধরণের মাছও পাওয়া গেছে।’
খবর এএফপি’র।

দ্য হিউম্যান সোসাইটি জানিয়েছে, সেখানে প্রাণীদের শ্বাস নেয়ার জন্য বায়ু চলাচলের জায়গা খুবই সরু ছিল। তাদেরকে কোন খাবার বা পানীয় দেয়া হয়নি।

প্রাণীগুলোর মালিককে চলতি সপ্তাহের গোড়ার দিকেই গ্রেফতার করা হয়েছে। এখন এই ঘটনার পর তার বিরুদ্ধে ‘প্রাণীদের বিরুদ্ধে নিষ্ঠুর আচরণের জন্য বেশ কয়েকটি ফৌজদারী মামলা দায়ের করা হবে।’

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ