spot_img

২১ আগস্ট স্মরণে চট্টগ্রামে আওয়ামী লীগের কর্মসূচি

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা বেগম আইভি রহমানসহ সব শহীদের স্মরণে চট্টগ্রামে নগর আওয়ামী লীগ নানা কর্মসূচি গ্রহন করেছে।
থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে শনিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল, সকাল ১০টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আওতাধীন ১৫টি থানা ও ৪৩টি সাংগঠনিক ওয়ার্ড পর্যায়ে একই কর্মসুচি পালনের জন্য নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বিশেষভাবে আহ্বান জানিয়েছেন।
এ ছাড়া  কাল (শনিবার) ২১ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলায় বেগম আইভি রহমানসহ নিহত শহীদদের স্মরণে বিকেল ৫টায় নগরীর দোস্ত বিল্ডিং কার্যালয়ে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
দক্ষিণ জেলা আওয়ামী লীগ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে নগরীর আন্দরকিল্লাস্থ দলীয় কার্যালয়ে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ