spot_img

বরিশালের পরিস্থিতি এখন শান্ত

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

নগরীর সার্বিক পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে নগরীতে পুলিশ ও র‌্যাব টহল দিচ্ছে।
আজ শুক্রবার নগরীর বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে জনজীবন সুষ্ঠু ও স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে নগরীর বিভিন্ন পয়েন্টে পুলিশ ও র‌্যাব অবস্থান করছে।
পুলিশ জানায়, সদর উপজেলার ইউএনও’র বাসভবনে হামলার ঘটনায় আনসার বাহিনীর সদস্যদের ছোড়া গুলিতে ৫ জন গুলিবিদ্ধসহ আওয়ামী লীগের ৩০ জন নেতাকর্মী আহত হয়। বর্তমানে নগরীতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে, জনজীবন ও যান চলাচল স্বাভাবিক রয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আলী আরশাদ জানান, বর্তমানে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এদিকে, এই ঘটনায় দায়েরকৃত পৃথক মামলায় ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। রাতভর নগরীর বিভিন্ন স্থানে আসামিদের গ্রেফতার করতে অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ এবং ইউএনও মুনিবুর রহমানের দায়ের করা দুটি মামলায় প্রধান আসামি করা হয়েছে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে এবং আরো ৬০১ জনকে আসামি করা হয়েছে।
বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল জানান, বরিশালের পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ