spot_img

হেফাজতের ভারপ্রাপ্ত আমির মহিবুল্লাহ বাবুনগরী

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরীর দাফনের আগেই তার মামা ও হেফাজতের প্রধান উপদেষ্টা মহিবুল্লাহ বাবুরগরীকে ভারপ্রাপ্ত আমির ঘোষণা করা হয়েছে।
হেফাজতের সাংগঠনিক সম্পাদক মীর  ইদ্রিস (২০ আগস্ট) জানান, বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে হাটহাজারী মাদ্রাসা মাঠে  হেফাজত আমির জুনায়েদ বাবু নগরীর জানাজার আগে সংগঠনের মহাসচিব নুরুল ইসলাম জিহাদী এ ঘোষণা দেন।
হেফাজতের প্রথম কমিটিতে মহিবুল্লাহ বাবুনগরী সিনিয়র নায়েবে আমির ছিলেন। প্রতিষ্ঠাতা আমির আহমদ শফী মারা যাওয়ার পরের কমিটিতে ভাগনে জুনায়েদ বাবুনগরীকে আমির করা হলেও তিনি প্রধান উপদেষ্টা পদ নেন।  এখন জুনায়েদ বাবুনগরী মারা যাওয়ার দিনে তাকে ভারপ্রাপ্ত আমির করা হয়। এমনকি গত এপ্রিলে হেফাজত সংকটে পড়ার পর ভেঙে দেওয়া কমিটির পর ৫ সদস্যের কমিটিতেও মহিবুল্লাহ বাবুনগরীকে প্রধান উপদেষ্ঠা রাখা হয়েছিল।
এরআগে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় নগরের সিএসসিআর হাসপাতালে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির জুনায়েদ বাবুনগরীকে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ