আব্দুল কাদের চৌধুরী, ময়মনসিংহ ,
জনতারআদালত.কম , ২৫ জুলাই, ২০১৭ ।

এখন থেকে ময়মনসিংহ জেলার ব্রান্ডিং “শিল্প-সংস্কৃতির নগরী”।জেলা প্রশাসকের সভাকক্ষ ২৪/০৭/১৭তারিখ,ব্রান্ডিং সংক্রান্ত সভায় সর্বসম্মতিক্রমে ময়মনসিংহকে শিল্প সংস্কৃতির নগরী হিসেবে ব্রান্ডিং করার সিদ্ধান্ত নেওয়া হয়।
মৈমনসিংহ গীতিকা খ্যাত, মহুয়া মলুয়ার দেশ ময়মনসিংহের রয়েছে গৌরবময় ঐতিয্য।ময়মনসিংহকে শিল্প-সংস্কৃতির পীঠস্থান বলা যায়। দেশ ভাগের পূর্ব থেকেই শিল্পকলার চর্চায় অন্য যেকোন জেলা থেকে ময়মনসিংহ এগিয়ে। শিক্ষাপীঠ হিসাবে ময়মনসিংহের সুনাম ছিলো । স্বাধীন বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি স্কুলকলেজ এর সংখ্যাও বাড়তে থাকে,প্রাক শিশু শিক্ষা থেকে শুরু করে উচ্চ শিক্ষার জন্য শিক্ষার্থীদের ময়মনসিংহের বাইরে না গেলেও চলে।
ব্রান্ডিং ঘোষনার পর ময়মনসিংহ জেলা তার অতীত ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি গৌরবময় ইতিহাসের ধারাবাহিতা বজায় রাখবে,এই প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি বৃন্দ। সভার সভাপতি জেলা প্রশাসক মো:খলিলুর রহমান বলেন,সমাজের সকল পর্যায়ের ব্যক্তিবর্গদের সাথে পরামর্শ করে পরিকল্পনা গ্রহন করবেন।


























