ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম , ২৬ জুলাই, ২০১৭ ।

রাজধানীর মিরপুরের রূপনগর বেড়িবাঁধে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দু’জন নিহত হয়েছেন।
বুধবার ভোর ৫টার দিকে বেড়িবাঁধ পানি উন্নয়ন বোর্ড এলাকায় এ ঘটনা ঘটে। এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় একজন পুলিশও আহত হয়েছেন।
এ ব্যাপারে ডিবি পশ্চিম পল্লবী জোনাল টিমের সিনিয়র এসি মো. শাহাদাত হোসেন বলেন, প্রাইভেটকার নিয়ে রূপনগর এলাকায় ছিনতাইকারীরা অবস্থান নিয়েছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে আমরা ওইখানে যাই। এক পর্যায়ে ছিনতাইকারীরা আমাদের অবস্থা টের পেয়ে গুলি চালায়। আমরা আত্ম রক্ষার্থে গুলি ছুড়লে ২ জন নিহত ও ২ জন পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, একটি ছুড়া, একটি লোহার রড ও ছিনতাইকারীদের ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়।
তিনি আরো বলেন, তাদের গুলিতেই তাদের দুইজন নিহত হয়েছে।
এদিকে নিহতদের পরিচয় জানতে চাইলে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (পশ্চিম) গোলাম মোস্তফা রাসেল বলেন, “ছবি দেখে ধারণা করা হচ্ছে, তারা এএসপি মিজানের হত্যাকারী জাকির ও ফারুক।”


























