spot_img

শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় ১০ জনের মৃত্যুদণ্ডের রায় প্রকাশ

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় ১০ আসামির মৃত্যুদণ্ডাদেশ বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট।

বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বদরুজ্জামানের স্বাক্ষরের পর আজ সোমবার ৮৬ পৃষ্ঠার এ রায় প্রকাশ করা হয়। সংশ্লিষ্ট কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ রায় প্রকাশের তথ্য নিশ্চিত করেছেন।

আদালত রায়ের পর্যবেক্ষণে বলেন, শেখ হাসিনা নারী নেত্রী হওয়ার কারণেই বার বার জঙ্গিদের এমন হত্যাচেষ্টার ‍মুখে পড়তে হয়েছে।
এর আগে, চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি ২০ বছরেরও বেশি সময় পর ১০ জঙ্গির মৃত্যুদণ্ড বহাল রেখে নিম্ন আদালতের রায় অনুমোদন এবং আসামিদের আপিল নিস্পত্তি করে হাইকোর্ট রায় দেন।
নিম্ন আদালত আরও চারজনের যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছিলেন, হাইকোর্ট তাদের একজনকে খালাস দিয়েছেন এবং বাকিদের সাজা বহাল রেখেছেন। যাদের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে প্রত্যেকেই নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জেহাদের সঙ্গে সম্পৃক্ত ছিল বলে মামলায় উল্লেখ রয়েছে।
যেসব আসামির মৃত্যুদণ্ড বহাল আছে তারা হলেন- ওয়াশিম আখতার ওরফে তারেক হোসেন, মো. রাশেদ ড্রাইভার ওরফে আবুল কালাম, মো. ইউসুফ ওরফে আবু মুসা হারুন, শেখ ফরিদ ওরফে মাওলানা শওকত ওসমান, হাফেজ জাহাঙ্গীর আলম বদর, মাওলানা আবু বক্কর, হাফেজ মাওলানা ইয়াহিয়া, মুফতি শফিকুর রহমান, মুফতি আবদুল হাই ও মাওলানা আবদুর রউফ ওরফে আবু ওমর। 

২০০০ সালের ২০ জুলাই কোটালীপাড়ায় শেখ লুৎফর রহমান সরকারি কলেজে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশস্থলের পাশের একটি চায়ের দোকানের পেছনে ৭৬ কেজি ওজনের বোমা পুঁতে রাখা হয়। বোমা বিস্ফোরণের মাধ্যমে শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনার এ ঘটনায় তৎকালীন কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) নূর হোসেন মামলাটি দায়ের করেন।

উল্লেখ্য, এর আগে চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মামলায় ১০ জঙ্গির মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেন হাইকোর্ট। বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেছিলেন। ভাষার মাসের প্রতি সম্মান জানিয়ে বাংলায় এ মামলায় রায় দিয়েছিলেন আদালত।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ