spot_img

আবারো কঠোর লকডাউন দেওয়া হতে পারে : ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

পরিস্থিতি বিবেচনায় আবারো কঠোর লকডাউন দেওয়া হতে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ৷

সোমবার (৯ আগস্ট) দুপুরে তেজগাঁও সড়ক ভবনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সেতুমন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, মানুষের জীবন ও জীবিকার স্বার্থে সরকার লকডাউন শিথিল করছে তবে পরিস্থিতি বিবেচনায় আবারো কঠোর লকডাউন দেওয়া হবে।

অর্ধেক গণপরিবহন চলাচলের সিদ্ধান্ত নেবার আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে নিলে ভালো হতো বলে মনে করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, অর্ধেক গণপরিবহন চলাচলের বিষয়টি জেলা প্রশাসন বাস্তবায়ন করবে বলে জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, টিকা গ্রহণ কর্মসুচিতে সাধারণ মানুষের আগ্রহ ইতিবাচক। টিকা সরবরাহ অব্যাহত রাখতে সরকার চেষ্টা করছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ