spot_img

দেশে ২৪ ঘন্টায় করোনায় আরও ১৮৭ জনের মৃত্যু, শনাক্ত ১২১৪৮

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৮৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৪৬৫ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় নতুন করে আরও ১২ হাজার ১৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলো ১০ লাখ ৮৩ হাজার ৯২২ জনের।

শুক্রবার (১৬ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ