spot_img

ডা. নাজনীন হত্যার আসামির মৃত্যুদন্ড আপিলেও বহাল

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

ল্যাব এইড হাসপাতালের চিকিৎসক নাজনীন আক্তারসহ তার গৃহকর্মীকে হত্যার ঘটনায় আসামি আমিনুল ইসলামের মৃত্যুদন্ড বহাল রেখে রায় দিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।

মৃত্যুদন্ডের বিরুদ্ধে আসামির আনা জেল আপিল খারিজ করে আজ রায় দেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ছয় বিচারপতির ভার্চ্যুয়াল আপিল বিভাগ বেঞ্চ।

আদালতে আসামীর পক্ষে ছিলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী এবিএম বায়েজীদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

সুপ্রিমকোর্টের মুখপাত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান আজ আদালতের রায়ের বিষয়টি জানান।

তিনি বলেন,‘আপিল বিভাগ ল্যাব এইড হাসপাতালের চিকিৎসক নাজনীন আক্তারসহ তার গৃহকর্মীকে হত্যার ঘটনায় আসামি আমিনুল ইসলামের মৃত্যুদন্ডের বিরুদ্ধে আনা জেল আপিল খারিজ করে মৃত্যুদন্ড বহাল রেখেছেন।’

সুপ্রিমকোর্ট মুখপাত্র  জানান, ল্যাব এইডের চিকিৎসক ডা. নাজনীন আক্তারের স্বামী আসারুজ্জামানের আপন ভাগ্নে আমিনুলকে লেখাপড়া করানোর জন্য ঢাকায় নিয়ে আসেন। ভর্তি করেন মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে। কিন্তু ২০০৫ সালের ৭ মার্চ হাসপাতাল থেকে বাসায় ফেরার পর নাজনীনকে কুপিয়ে হত্যা করেন ভাগিনা অভিযুক্ত আমিনুল। পারুল নামে গৃহকর্মী তা দেখে ফেলায় তাকেও কুপিয়ে হত্যা করেন অভিযুক্ত আমিনুল। ঘটনার পর সে বগুড়ায় চলে যান। সেখান থেকে ফরিদপুর গিয়ে শরিফুল নাম ধারন করে কাজ করতে থাকে। পরবর্তীতে পুলিশ তাকে গ্রেফতার করে।

এ ঘটনায় ধানমন্ডি থানায় হত্যা মামলা দায়ের করা হয়। এ হত্যা মামলায় বিচার শেষে ২০০৮ সালে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ আমিনুলকে মৃত্যুদন্ড প্রদান করে রায় ঘোষণা করেন। পরবর্তিতে হাইকোর্ট বিভাগে মৃত্যুদন্ডাদেশ অনুমোদনের জন্য পাঠানো হয়। দন্ডিত আমিনুলও রায়ের বিরুদ্ধে  আপিল দায়ের করে। শুনানি শেষে ২০১৩ সালে হাইকোর্ট মৃত্যুন্ড বহাল রেখে রায় দেন। এই রায়ের বিরুদ্ধে জেল আপিল করে আমিনুল। শুনানি শেষে আজ ১২ জুলাই আপিল বিভাগ আসামির জেল আপিল খারিজ করে দেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ