spot_img

কোপা আমেরিকা : পেরুকে হারিয়ে কাপের ফাইনালে ব্রাজিল

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

পেরুকে হারিয়ে কোপা আমেরিকা কাপে ফাইনালে পৌঁছে গেল ব্রাজিল । খেলার ফলাফল ১-০। প্রথমার্ধে ব্রাজিলের পক্ষে গোলটি করেন লোকাস পাকেতা। ফাইনালে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হওয়া আর্জেন্টিনা আর কলম্বিয়ার মধ্যে জয়ীর সঙ্গে খেলবে ব্রাজিল।

দেখা গিয়েছে ব্রাজিল যতবারই নিজের দেশে কোপা আমেরিকা কাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে, ততবারই তারা জয়ী হয়েছে। আর সোমবারের ম্যাচে তারা দেখিয়ে দিয়েছে কেন এবারেও তারা ফেবারিট। প্রথম ২০ মিনিটের মধ্যে পেরুর গোলরক্ষক পেড্রো গ্যালিস নেইমার এবং রিচারলিসনের দুটি আক্রমণ থেকে দলকে রক্ষা করেন। এছাড়াও ক্যাসিমিরোর আক্রমণ থেকেও দলকে রক্ষা করেন তিনি।

এদিন পাকেতার গোলে চিলিকে পরাজিত করে ব্রাজিল। প্রথম থেকেই দৃষ্টিনন্দন ফুটবল খেলেছে ব্রাজিল। কিন্তু ব্রাজিলকে ৩৫ মিনিট অপেক্ষা করতে হয়েছে অচলাবস্থা ভাঙতে। বাঁদিক থেকে আক্রমণে এসে নেইমার পরপর তিনজনকে পরাস্ত করে তিনি বল দেন পাকেতাকে। জয়ের পরে পাকেতা জানিয়েছেন, এই খেলাটা খুব কঠিন ছিল, খুব শক্ত প্রতিদ্বন্দ্বিতা ছিল। অন্যদিকে নেইমার জানিয়েছেন, পাকেতা খুব বল খেলোয়ার, প্রতিটি খেলাতেই সে উন্নতি করছে। নিজের ক্লাবে যেমন সে ভাল খেলছে, অন্যদিকে ব্রাজিলেরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সে।

খেলায় সমতা ফেরাতে দ্বিতীয়ার্ধে চেষ্টা করেছিল পেরু। মার্কোস লোপেজ এবং রাজিয়েল গার্সিয়া চেষ্টা করেছিলেন। ২০১৯-এর রানার আপ পেরু বেশ কয়েকবার মুশকিলে ফেলেছিল ব্রাজিলের গোলরক্ষককে। দ্বিতীয়ার্ধে বেশ বড় সময় ধরে ব্রাজিলকে চাপে ফেললেও ফল বদলাতে পারেনি। যার জেরে ব্রাজিল পরপর ১৩ টি খেলায় অপরাজিতই থেকে গেল।

মঙ্গলবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা ও কলম্বিয়া। এদের মধ্যে যে জয়ী হবে, তাদের সঙ্গে শনিবার মারাকানা স্টেডিয়ামে খেলবে ব্রাজিল। প্রসঙ্গত এবার ব্রাজিল কোপা আমেরিকা কাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে।

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ