ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ১৬৪ জনের মৃত্যু হয়েছে। এটি এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর ফলে টানা ৯ দিন ধরে শতাধিক মৃত্যুর ঘটনা ঘটলো। এ নিয়ে করোনায় দেশে প্রাণহানির সংখ্যা দাঁড়ালো ১৫ হাজার ২২৯ জনে। গত ২৪ ঘন্টায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ৩০ শতাংশ।
২৪ ঘণ্টায় নতুন ১৬৪ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ১০৯ জন ও নারী ৫৫ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছে ১০ হাজার ৭৮৫ জন ও নারী চার হাজার ৪৪৪ জন। মৃত্যুবরণকারীদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে চারজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৮ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪৭ জন ও ষাটোর্ধ্ব ৮৩ জন রয়েছেন।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।


























