রবিউল হাসান লায়ন , জামালপুর,
জনতারআদালত.কম , ২৩ জুলাই, ২০১৭ ।

জামালপুরে অবসর কল্যাণ তহবিলে ১০% কর্তন প্রত্যাহার, বর্ধিত ৫% বয়শাখী ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও এমপিও ভূক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণের দাবীতে জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট জামালপুর জেলা শাখার বিক্ষোভ মিছিল- সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রোববার সকাল ১১টার দিকে জামালপুর কেন্দ্রীয় শহীদ মিনারে সকল শিক্ষক একত্রিত হয়ে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুল তলা চত্ত্বরে গিয়ে শেষ হয়। বিক্ষোভ শেষে সমাবেশের আয়োজন করা হয়। বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির জামালপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ এ.কে.এম মুস্তাফিজুর রহমান’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট জামালপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ আলী আকবর ফকির, সংগঠনের সমন্বয়ক অধ্যক্ষ আব্দুল হামিদ, বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক ফজলুর রহমান, বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন জামালপুর জেলা শাখার সভাপতি মোঃ আমির উদ্দিন, কলেজ শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক ইতিমোদ দৌলা, বাশিস জামালপুর সদর উপজেলা শাখার সভাপতি রজব আলী, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট জামালপুর জেলা শাখার সভাপতি মোঃ নওশের আলী ও শিক্ষক নেতা শাহাদত হোসেন। বক্তারা তাদের বক্তব্যে বলেন, অবিলম্বে দাবী না মানা হলে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার ঘোষণা দেন


























