spot_img

ঠাকুরগাঁওয়ে ব্লক রেইড, আটক ৪০

মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও ,

জনতারআদালত.কম , ২২ জুলাই, ২০১৭ ।

 

ঠাকুরগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান ব্লক রেইডে ৪০ জনকে আটক করা হয়েছে। ২১ জুলাই শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে বিচারাধীন ও তদন্তাধীন মামলার ২৮, পুলিশ আইনে ৩৪ ধারায় ছয়জন, বিভিন্ন মাদক, জুয়াসহ অন্যান্য মামলায় মোট ৪০ জনকে আটক করা হয়েছে।

এ ছাড়াও অভিযানে ২৫০ গ্রাম গাঁজা, ৭টি ইয়াবা, ১৭০টি ইউএস ডলার উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ওসি (তদন্ত) এটিএম সিফাতুল মাজদার জানান, পুলিশ সুপার ফারহাত আহমেদের নিদের্শনায় এ অভিযান পরিচালনা করা হয়। তিনি বলেন, পুলিশের এ ধরনের ব্লক রেইড অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ