ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, শুক্রবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার বিভিন্ন সময় তারা মারা যায়। এদের মধ্যে রাজশাহীর ছয়জন। বাকিদের মধ্যে চাঁপাইনবাগঞ্জের চারজন, নাটোরের একজন ও নওগাঁর তিনজন। দুইজন মারা যান আইসিইউতে।
মৃতদের মধ্যে সাতজন পুরুষ ও সাতজন নারী। এদের মধ্যে চারজনের বয়স ৬১ বছরের উপরে। বাকিদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চারজন এবং ৩১ থেকে ৪০ বছর বয়সের একজন।
গেল ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল সহ বিভিন্ন ল্যাবে ৪০০ জনের করোনা পরীক্ষা করা হয়েছে এদের মধ্যে ১১৯ জনের করোনা সনাক্ত হয়েছে। হাসপাতালের দেয়া তথ্য মতে রাজশাহীতে করোনায় আক্রান্তের হার ২৯.৭৫ শতাংশ। গেল ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছে নতুন ৬৫ জন।
হাসপাতালটিতে ৩৫৭ শয্যার বিপরীতে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন ৪২৩ জন রোগী। ২৪ ঘন্টায় সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৪৩ জন।


























